সন্তান হারানোর শোকে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৫
বগুড়ার কাহালুর বেলঘরিয়া এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মামুন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মামুন উপজেলার ভালতা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ১ জুন তার একমাত্র ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। শোক সামলাতে না পেরে প্রায়ই পারিবারিক কলহে জড়িয়ে পড়তেন।
রোববার সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন মামুন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
