২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের প্রাণহানি

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের প্রাণহানি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫৫

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুভরাড়া ও শ্রীধরপুর ইউনিয়নে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের জিল্লুর শেখের ছেলে ইজিবাইক চালক আশা শেখ (২২) ও শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের ওবাইদুল শেখের শিশুকন্যা রাজিয়া সুলতানা (২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিজের ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন চালক আশা শেখ। পরিবারের সদস্যরা উদ্ধার করে পাশের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুরের দিকে শিশু রাজিয়া সুলতানা ঘরের ভেতর খেলা করছিল। এসময় বৈদ্যুতিক সংযোগ থাকা একটি প্লাগ পয়েন্টে আঙুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম।

আরও পড়ুন