আনিসুর হত্যা: প্রধান আসামি রুদ্র গ্রেফতার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩
গাজীপুরের জয়দেবপুর উপজেলায় চাঞ্চল্যকর আনিসুর রহমান (৩২) হত্যা মামলার প্রধান আসামি সৌরভ হাসান রুদ্র (২২) কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে স্টেশনে টহলরত পুলিশ সন্দেহভাজন আচরণ দেখে রুদ্রকে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের (পিসিপিআর) পর জানা যায়, সে জয়দেবপুরে হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি। এরপর রাতেই তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আনিসুর রহমান জয়দেবপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। গ্রেফতার হওয়া সৌরভ হাসান রুদ্র একই এলাকার ভবানীপুর পূর্ব পাড়ার বাসিন্দা ও আনিসুরের ভাগ্নে।
জানা গেছে, আনিসুরের বোন ও ভগ্নিপতি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় তাদের ছেলে রুদ্রকে কিছুদিনের জন্য মামার বাড়িতে রেখে যান। এ সময় আনিসুর তার ভাগ্নের মাদকাসক্তির বিষয়টি জানতে পেরে তাকে মাদক গ্রহণে বাধা দেন এবং শাসন করতেন। এতে রুদ্রের মধ্যে ক্ষোভের জন্ম হয়।
বুধবার বিকেলে আনিসুর নিজ ঘরে ঘুমিয়ে থাকাকালে রুদ্র তাকে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। আনিসুরের চিৎকারে বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই রুদ্র পলাতক ছিল। শেষ পর্যন্ত আখাউড়া রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রেলওয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
