২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

শিবচরে জামিনে মুক্ত যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শিবচরে জামিনে মুক্ত যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১১

মাদারীপুরের শিবচরে হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়া এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে শিবচর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব মাদবর (২৫)। তিনি চর শ্যামাইল গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাকিবকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন