২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:২৬

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

পদ্মা সেতুতে চালু হচ্ছে নন-স্টপ ইলেকট্রনিক টোল সিস্টেম

পদ্মা সেতুতে চালু হচ্ছে নন-স্টপ ইলেকট্রনিক টোল সিস্টেম

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৩

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধের সুযোগ দেবে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে এ সিস্টেম চালু হচ্ছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়, ইটিসি ব্যবহার করতে হলে আগ্রহীদের প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘টেপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত ‘আরএফআইডি’ বুথে প্রথমবারের মতো ট্যাগ যাচাই ও নিবন্ধন করতে হবে।

প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে নির্ধারিত ইটিসি লেন দিয়ে সেতু পার হতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে।

ভবিষ্যতে শুধু টেপ নয়, আরও বিভিন্ন আর্থিক অ্যাপের মাধ্যমেও এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

আরও পড়ুন