২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

জামালপুরে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪১

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে আব্দুর রাহিম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে নামার পর এ দুর্ঘটনা ঘটে।

রাহিম ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং জামালপুর পৌরসভার রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা মো. রেজাউল করিম শরিফপুর ইউনিয়নের গুদাশিমলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে পুকুরে নামলেও কিছুক্ষণ পর রাহিম নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে ছাত্ররা ৯৯৯-এ ফোন করে সহায়তা চায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, রাহিম সাঁতার জানতেন না এবং আগে কখনো পুকুরে নামেননি।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন