শেরপুরে গলায় বাদাম আটকে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩১
শেরপুরের ঝিনাইগাতীতে গলায় বাদাম আটকে প্রাণ হারিয়েছে জাহিদ হাসান (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল ছুটির সময় এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ ঝিনাইগাতীর ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ছুটি শেষে বাদাম খাওয়ার সময় অসাবধানতাবশত একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে অচেতন হয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক রহিম উদ্দিন জানান, বাদামটি খোসাসহ গলায় আটকে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার শ্বাস বন্ধ হয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিকভাবে অসাবধানতাজনিত মৃত্যু বলেই জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
