ভারত সীমান্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪৬
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারত সীমান্তে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে চেকপোস্টে ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার করে প্রবেশের চেষ্টা করলে তিনি ধরা পড়েন। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুবায়ের বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তবে এবার জাল সিল ব্যবহার করে প্রবেশের চেষ্টা করায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
