২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২

মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত রাকিব সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে। আহতরা হলেন—সোহান বেপারী, নাঈম হাওলাদার, শুভ সরদার ও অজিত বাড়ৈ—সবার বাড়ি একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাকিব ও তার বন্ধুরা দুই মোটরসাইকেলযোগে ধুরাইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে যান। রাতে ফেরার পথে হবিগঞ্জ সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রাকিব মারা যান এবং বাকি চারজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

আরও পড়ুন