চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২৪
গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।
কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এক যাত্রী ট্রেনের দরজার সামনে বাইরের দিকে ঝুলে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট।
ঘটনার বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. নাদির উজ-জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
