ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, মা নিখোঁজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:২৯
ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে পড়ে যাওয়া প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন মা জেসমিন (৩৬)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নদীর পাড়ে খেলছিল ১৬ বছরের প্রতিবন্ধী বালক তানজিল। হঠাৎ উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে যায় সে। পাশেই কাজ করছিলেন মা জেসমিন। ছেলেকে ডুবে যেতে দেখে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন তিনি। স্থানীয়দের সহায়তায় ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও মায়ের কোনো খোঁজ মেলেনি।
জেসমিন গঙ্গাপুর ইউনিয়নের মো. জসিমের স্ত্রী। তার শ্বশুর শাহজাহান খান জানান, নাতিকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ স্রোতের টানে হারিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে অন্ধকারে অভিযান স্থগিত করা হয়। রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ইনচার্জ পরেশ চন্দ্র পাল।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
