২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

হাজতখানা থেকে জোড়া হত্যা মামলার আসামির পালায়ন

হাজতখানা থেকে জোড়া হত্যা মামলার আসামির পালায়ন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৯

বগুড়ায় আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছে আলোচিত জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে, যা সঙ্গে সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি করে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়ার চকপাড়া গ্রামের নসির উদ্দিনের ছেলে। গত ৯ জুলাই ডাকাতির সময় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল সে।

নিয়মিত হাজিরা দিতে আসা রফিকুল আদালত শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তা বুঝতেই পারেননি। পরে কারাগারে হস্তান্তরের সময় তার অনুপস্থিতি ধরা পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আসামিকে ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন