জামালপুরে স্বামীকে বেঁধে নববধূকে গণধর্ষণ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৯
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার গ্রামের বাড়ি বেড়াতে আসেন নববধূ। সেখানে স্বামীকে বেঁধে রেখে ওই নববধূকে গণধর্ষণ করেন ৪ যুবক। এ সময় ভিডিও ধারণ করে পুনরায় কুপ্রস্তাব দেয়।
গত ১৭ জুন রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ মাস পর দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১৮ বছরের এক তরুণী পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। বিয়ের কিছুদিন পর ঈদের ছুটি কাটাতে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ১৭ জুন রাতে স্বামী-স্ত্রী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় একই গ্রামের চার যুবক দম্পতির কাছে জানতে চায় বিয়ের কাবিননামা আছে কিনা। এ কথা বলেই স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে এবং তার স্ত্রীকে পাশের স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।নববিবাহিত দম্পতি লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রেখে ঢাকায় চলে যান।
কিন্তু ধারণ করে রাখা ধর্ষণের ভিডিও তরুণীকে পাঠিয়ে আবারও কুপ্রস্তাব দেয় ধর্ষকরা। বিষয়টি তরুণী তার মাকে জানালে তার মা বাদী হয়ে তিন মাস পর গত ২০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন- আলিম (২৭), রিপন (২৬), বিপ্লব (২৬) ও মিরাজুলের ছেলে খলিল (২৫)।
গত ২১ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গণধর্ষণের মামলায় একজনকে কোনাবাড়ী থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়ে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
