২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

বাঁশখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

বাঁশখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২১:২৫

চট্টগ্রা‌মের বাঁশখালীর চাম্ব‌ল বাজার এলাকায় বিএন‌পি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি কেন্দ্র করে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে বিএনপির সমর্থক আহমদ নূর এবং জামায়াতের সমর্থক কপিল উদ্দিনের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

মঙ্গলবার রাতেও চাম্বল বাজারে বিএনপির লোকজন বিক্ষোভ করলে সেখানে জামায়াতের সমর্থকেরাও উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুন