২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গাজীপুরে ঝুট গুদামের আগুন ছড়িয়েছে বসতবাড়ি ও স্কুলে

গাজীপুরে ঝুট গুদামের আগুন ছড়িয়েছে বসতবাড়ি ও স্কুলে

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ী, সারাবো ও কাশিমপুর ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তবে তিন ঘণ্টার বেশি সময় পার হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে, তা আশপাশের বসতবাড়ি ও একটি স্কুলসহ বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, “সাতটি ইউনিট কাজ করছে, তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সর্বোচ্চ চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন