২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নারীকে গাছে বেঁধে মারধর, গ্রেপ্তার ৩

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নারীকে গাছে বেঁধে মারধর, গ্রেপ্তার ৩

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৯

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে প্রেমিক রশিদ ও তার পরিবারের বিরুদ্ধে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীর বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পরপরই পুলিশ রশিদ (২২), তার বাবা আব্বাস আলী (৪৫) ও মা চন্দ্র ভানু (৪০)-কে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার রোজিনা (৩০) স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে তাকে গাছে বেঁধে মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে স্বজনেরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, রোজিনা ও রশিদের প্রেমের সম্পর্ক ছিল। পরে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে রশিদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।

সখীপুর থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া জানান, মামলায় নাম আসা তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন