শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬
শেরপুরের নকলা ও বাজিতখিলা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে আসা সোনার বাংলা বাসের ধাক্কায় নকলা উপজেলার বাদাগৈড় মোড়ে মহিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী ও তিন সন্তানের মা ছিলেন। তিনি নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
অপরদিকে, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বটতলী এলাকায় ঢাকা থেকে ফেরার পথে ঝিনাইগাতী এক্সপ্রেস বাসের চাপায় আছান আলী (৪০) নামে এক ব্যক্তি মারা যান। তিনি একটি ওয়েল্ডিং মেশিনের দোকানে কর্মরত ছিলেন। একই ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
দু’টি বাস আটক করা হয়েছে, তবে চালকরা পালিয়ে গেছে। নকলা ও শেরপুর সদর থানার পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
