পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন যাত্রী ও গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২
পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর রেলস্টেশনে ট্রেন যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই স্থানীয় যুবক ও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, রাতের ট্রেন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে ছাড়ে, এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, একইদিন সকালে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়, যার ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয় এবং দিনব্যাপী মেরামতের কাজ চলছিল। এ কারণে রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়।
তবে নির্ধারিত সময়ের চেয়ে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা স্টেশন মাস্টারের ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে স্থানীয়রা বাধা দেন, তখন যাত্রীরা স্থানীয়দের ওপর চড়াও হন।
নজরুল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি হামলা থেকে বাঁচতে মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। এরপর মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীদের ডাক দেওয়া হয়।
শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে যাত্রীদের প্রতিহত করলে তারা পিছু হটে পালিয়ে যায়। স্থানীয় দুই যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ সংঘর্ষে আহত হন।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ট্রেনটিকে স্টেশন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
