২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

রংপুরে অ্যানথ্রাক্স ছড়াচ্ছে, তিন উপজেলায় রোগী শনাক্ত

রংপুরে অ্যানথ্রাক্স ছড়াচ্ছে, তিন উপজেলায় রোগী শনাক্ত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৫

রংপুরের পীরগাছার পর মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পীরগাছা উপজেলার আটজনের দেহে অ্যানথ্রাক্স নিশ্চিত করেছে।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, শুধু পীরগাছা নয়, কাউনিয়া ও মিঠাপুকুরেও একই উপসর্গের রোগী পাওয়া গেছে। আক্রান্ত আরও আটজনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। যদিও তাদের মৃত্যু সরাসরি অ্যানথ্রাক্সজনিত নয় বলে আইইডিসিআরের বিশেষজ্ঞরা জানিয়েছেন। ওই সময় পীরগাছার চারটি ইউনিয়নে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হন এবং শতাধিক গবাদিপশু মারা যায়। আক্রান্তদের মধ্যে অনেকে স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, পীরগাছার দেউতি, পূর্ব পারুল, আনন্দী ধনীরামসহ কয়েকটি গ্রামে অসুস্থ গরুর মাংস খাওয়ার পর মানুষের মাঝে রোগ ছড়িয়ে পড়ে। গবাদিপশু থেকে মানুষের শরীরে এই রোগ ছড়ালেও এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না। মানুষের শরীরে এর প্রধান লক্ষণ চামড়ায় ঘা বা ক্ষত।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, অ্যানথ্রাক্স প্রতিরোধে গত ২৬ আগস্ট থেকে পীরগাছা, মিঠাপুকুর, কাউনিয়া ও সদর উপজেলায় এক লাখ ৬৫ হাজার গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত জানান, অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে অন্তত ৫০ জন রোগীর তথ্য তাদের কাছে আছে। বেশিরভাগ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আক্রান্তদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সিভিল সার্জন জানান, গরুর পাশাপাশি ছাগলের মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। অসুস্থ গবাদিপশু জবাই ও মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক মজুত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন