২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে আগুন

চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে আগুন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৬:২৬

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্থায়ীভাবে নির্মিত ওই প্লাস্টিকের গুদামটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। পাশের কয়েকটি কাঁচা বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন