রংপুরে মধ্যযুগীয় বর্বরতা, গৃহবধূকে রাতভর গাছে বেঁধে নির্যাতন
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:৩৪
রংপুর জেলার পীরগাছা উপজেলায় এক গৃহবধূকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও সতিনের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কল্যাণী ইউনিয়নে এই বর্বর ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগম মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ভুক্তভোগী গৃহবধূ শেফালী বেগম জানান, শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে গেলে স্বামী নজরুল ইসলাম তাকে তালাক দিয়েছেন বলে জানান। শেফালী তালাকের কাগজ দেখতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন নজরুল ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম। প্রথমে তাকে ঘরে রেখে মারধর করা হয়। পরে মধ্যরাতে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে তার হাত-পা বেঁধে ফেলে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয়।
ভোররাতে শেফালীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় কেউ কেউ মোবাইল ফোনে এই পাশবিক নির্যাতনের দৃশ্য ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার সকালে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় শেফালীর হাতের বাঁধন খুলে দেওয়া হয়।
ভুক্তভোগী আরও জানান, ২০১৪ সালে নজরুলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও সতিন আমেনা বেগম প্রায়ই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে তিনি গত প্রায় এক বছর ধরে এক নিকটজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে নিরাপদে তার নিকটজনের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি রংপুর মেট্রোপলিটন থানা এলাকার মধ্যে পড়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের না করায় তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
