প্রেমিকার সামনেই কলেজছাত্রের আত্মহত্যা, নোয়াখালীতে চাঞ্চল্য
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় প্রেমিকার উপস্থিতিতেই সাইমুন (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাইমুন ওই গ্রামের প্রবাসী মিজানের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে সাইমুনের প্রেমিকা তার এক বান্ধবীকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসেন। তারা একসঙ্গে নাস্তা করার একপর্যায়ে হঠাৎ করেই সাইমুন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং ভেতর থেকে গলায় ফাঁস দেন।
নিহতের বড় চাচি জুবাইদা খাতুন জানান, তিনি সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাস্তা করতে দেখে রান্নাঘরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তার ছোট ছেলের চিৎকার শুনে ছুটে এসে তিনি সাইমুনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ে দুটি সাইমুনের গলার দড়ি খোলার চেষ্টা করছিল। জুবাইদা খাতুনের দাবি, ফাঁস দেওয়ার সময় মেয়ে দুটি ঘরের বাইরে ছিল।
পরিবারের সদস্যরা দ্রুত সাইমুনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর এলাকাবাসী ওই দুই তরুণীকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
