চট্টগ্রামের সলিমপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ। রোববার (৫ অক্টোবর) সকালে লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, এর আগের দিন, শনিবার (৪ অক্টোবর) ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় স্থানীয় ইয়াসিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়, যাতে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। সেই ঘটনার অনুসন্ধান ও ফলোআপ রিপোর্ট করতে গেলে প্রায় ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, গাছের ডালসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করে। ক্যামেরা ভেঙে ফেলে, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও নিয়ে যায়।
ক্যামেরাপারসন মো. পারভেজ জানান, হামলাকারীরা এতটাই হিংস্র ছিল যে তারা পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হন। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে পৌঁছান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই আলাউদ্দীন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হোসাইন জিয়াদ মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
