২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

মিয়ানমার থেকে রোহিঙ্গা পাচারকারী চক্রের নারীসহ ৬ সদস্য আটক

মিয়ানমার থেকে রোহিঙ্গা পাচারকারী চক্রের নারীসহ ৬ সদস্য আটক

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৯

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পাচার করে আনা চক্রের ৬ সদস্যকে আটক করেছে। আটক সদস্যদের মধ্যে ৩ নারী রয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, পাচারকারী চক্র সাগর পথে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে তাদের সাময়িকভাবে লুকিয়ে রাখতো। পরে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতো তারা।

অভিযান চলাকালীন চক্রের আরও চারজন সদস্য পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে—মিস্ত্রিপাড়ার প্রবাসি মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), ২০ নম্বর ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), জামতলি ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫) ও ২৬ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুন্নাহার স্বীকার করেছেন যে, তিনি টাকার বিনিময়ে পাচারকৃত রোহিঙ্গাদের বাড়িতে লুকিয়ে রাখতেন। পরে তাদের ক্যাম্পে স্থানান্তর করতো।

বিজিবি অভিযান শেষে আটক সদস্যদের টেকনাফ থানায় সোপর্দ করেছে এবং বিষয়টি নিয়ে মামলা করা হয়েছে।

আরও পড়ুন