তিস্তা অববাহিকায় রেড অ্যালার্ট, মধ্যরাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৪:২৭
উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা নদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েও পানির স্রোত সামলানো যাচ্ছে না। রোববার মধ্যরাতে নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় এবং সিকিম ও পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডালিয়া ব্যারাজ পয়েন্টে ফ্লাড বাইপাসের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যেকোনো মুহূর্তে সেটি ভেঙে দেওয়া হতে পারে।
এই পরিস্থিতিতে তিস্তা অববাহিকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। মাইকিং করে তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। ইতোমধ্যে বহু গ্রামের ঘরবাড়িতে কোমর পর্যন্ত পানি উঠেছে। তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পাঁচ জেলার প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পানিবন্দী মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়া এবং শুকনো খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
