২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৬:৩৫

সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শরিফা উপজেলার কান্দাপাড়া গ্রামের আখতার হোসেনের (৪০) স্ত্রী। তাদের একটি তিন বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আদালত চত্বরে অবস্থান করছিলেন। হঠাৎ তার স্বামী আখতার হোসেন পেছন থেকে এসে পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনতা আখতার হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন