নতুন এলাকা রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত, উৎস অনুসন্ধানে আইইডিসিআর
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:০৯
উত্তরের জেলা রংপুরে প্রথমবারের মতো অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগে উদ্বেগ দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে জেলার পীরগাছা উপজেলায় কয়েকজন মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
নতুন এলাকায় কেন এই রোগ ছড়াল, তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে আইইডিসিআর। গতকাল সোমবার (৬ অক্টোবর) আইইডিসিআরে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, “কেন নতুন জায়গায় অ্যানথ্রাক্স দেখা দিল, আমরা তা বোঝার চেষ্টা করছি। আমরা নজরদারি বাড়িয়েছি এবং ওই এলাকায় গবাদিপশু কোথা থেকে আসে, তা জানার চেষ্টা করব।” প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপদ্রুত এলাকার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে দেশের ১৪টি জেলায় অ্যানথ্রাক্স শনাক্ত হলেও রংপুরে এটিই প্রথম। অ্যানথ্রাক্স মূলত গবাদিপশুর রোগ, যা মানুষের মধ্যেও ছড়াতে পারে। সাধারণত অ্যানথ্রাক্সপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জেলাগুলোর বাইরে নতুন করে এর সংক্রমণ ঘটায় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
