সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে দুই বছর আগে অভিযুক্ত বোরহান উদ্দিনের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি বোরহান সুদসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে চাপ দিতে থাকে। সেই টাকা সময়মতো দিতে না পারায় সোমবার সকালে বোরহান ও তার সহযোগীরা আলী আকবরকে জোরপূর্বক ধরে নিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
