স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ: কৃষক দলের দুই নেতার মারামারি, হাসপাতালে এক
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৪
ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরে কৃষক দলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ (৩৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ধুলদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরিদ শেখ বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গভীর জখম হলেও তিনি আশঙ্কামুক্ত। ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, বিকেলে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ফিরোজ শেখসহ কয়েকজন ফরিদকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন। “তাঁরা লাঠি দিয়ে ফরিদের মাথায় আঘাত করেন,” বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহক্রীড়া সম্পাদক ফিরোজ শেখ এই হামলার নেতৃত্ব দেন। সম্প্রতি ফরিদ তাঁর ফেসবুক আইডিতে লিখেছিলেন—“ফিরোজকে কখনো আন্দোলনে দেখা যায়নি, তাহলে সে কীভাবে মহানগর কৃষক দলের সম্পাদক হল? এই পোস্টের পর থেকেই উত্তেজনা বাড়ে। তবে এ বিষয়ে ফিরোজ শেখের বক্তব্য পাওয়া যায়নি। মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ বলেন, “ব্যক্তিগত বিরোধ থেকে ঘটনাটি ঘটতে পারে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
