২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

পদ্মা তীর রক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্কে নাটোরের লালপুর

পদ্মা তীর রক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্কে নাটোরের লালপুর

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ১৬:৪৫

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে পদ্মা নদীর তীরে নির্মিত তীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে সিসি ব্লক ধসে পড়েছে। এতে নতুন করে ভাঙনের আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। ক্ষতির আশঙ্কায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পালিদেহা থেকে তিলকপুর পর্যন্ত ৮.৫৮৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ২২৬ কোটি ৪ লাখ টাকা। তবে সম্প্রতি গৌরীপুর তালতলা এলাকাসহ কয়েকটি স্থানে প্রায় ৫০ থেকে ৬০ মিটার এলাকাজুড়ে সিসি ব্লক ধসে পড়েছে। নদীতে স্রোতের তীব্রতা থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাড় ঘেঁষে বসতবাড়ি ও চলাচলের রাস্তা রয়েছে। ফলে ব্লক ধসে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে পর্যটকদের আনাগোনাও কমে গেছে।

সচেতন মহল দাবি করছে, কিছু অসচেতন ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে বাঁধের জিওব্যাগে গর্ত করে কাঠ, বাঁশ বা লোহার রড পুঁতে রাখেন। এতে জিওব্যাগ ফুটো হয়ে পানির প্রবাহে ধসের সৃষ্টি হয়। তারা এ ধরনের কাজ বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, বর্ষার সময় তীব্র স্রোতের কারণে বেশ কয়েকটি এলাকায় ব্লক ধসে পড়েছে।

এ বিষয়ে লালপুর ইউএনও মেহেদী হাসান বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, “বাঁধ ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন