২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ছয় বছরের শিশুকে হত্যার অভিযোগে গ্রেফতার চাচা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১৭

বরগুনার তালতলী উপজেলায় ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার মাদকাসক্ত চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা দুলাল খানের মেয়ে তাননুর আক্তার। অভিযুক্ত ব্যক্তি দুলালের ছোট ভাই হাবিব খান (২৭)।

স্থানীয়রা জানায়, বাড়ির কাছেই একটি দোকান থেকে রুটি কিনতে যায় শিশু তাননুর আক্তার। এসময় মাদকাসক্ত চাচা হাবিব খান লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠালে, পথেই মারা যায় শিশুটি। এ ঘটনায় ভাইয়ের নামে মামলা করে তাননুরের বাবা দুলাল খান। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন