২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০৯

মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আব্দুল ওয়াহেদ চঞ্চলের কন্যা এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে স্বামী রাইনুল ইসলামের মোটরসাইকেলে চড়ে অমি রামদাসপুরে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলটি একটি বালিভর্তি ট্রাকের সামনে চলে আসে। পাশে থাকা ইটের গাদায় ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে অমি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে আটকের চেষ্টা চলছে। 

আরও পড়ুন