২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৭

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

৬০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

৬০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ১৬:৪১

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ৬ জনসহ মোট ৬০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে গাংনীর কাথুলী ও কাজিপুর সীমান্তে পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।

প্রথম দফায় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের নিকট শহীদ স্মরণী এলাকায় ৩০ জনকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বাংলাদেশের পক্ষে কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষে ১১ গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্সিস উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর সম্পন্ন করেন।

এরপর বেলা ১২টার দিকে একই উপজেলার কাথুলী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩ এসের নিকটে দ্বিতীয় দফায় আরও ৩০ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়। এখানে ভারতের তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে বিএসএফ তাদের আটক করে এবং আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজা শেষে শনিবার দেশে ফেরত পাঠায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরায়েল জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন