২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৪

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি জানান, কয়েকদিন ধরেই রিজভী ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। সোমবার দলীয় কর্মসূচিতে কুড়িগ্রাম সফরে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

স্কয়ার হাসপাতালে চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। রিজভীর দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন