২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীর বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীর বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২৩:০৫

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে নেজাম হামজা সড়কের একটি ভবন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ‘বড় সাজ্জাদ-এর সহযোগী মুহাম্মদ ইরফান (৩০)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭-এর একটি দল ওই ভবনে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে যায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ ইরফান।

পরবর্তীতে ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় র‌্যাব। পলাতক ইরফানের শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ার থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন