২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ১৯:৫০

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক ব্যক্তির এলোপাথাড়ি হামলায় একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন।

এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। হামলায় মা ও দুই ভাই-বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোরের দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দিয়া আক্তার শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন— দিয়ার মা মৌসুমী আক্তার (৩৫), ছোট বোন জয়া (১২) ও ভাই মুয়াজ (১৫)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার প্রতিবেশী নবীউল্লাহর কাছে টাকা পাওনা ছিলেন। ভোরে সেই টাকা আদায়ের জন্য নবীউল্লাহর বাসায় যান তিনি। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজনার বশে প্রথমে নবীউল্লাহ ঠিকাদার আবু মুসাকে কুপিয়ে জখম করেন। এর প্রতিক্রিয়ায় আবু মুসা ক্ষিপ্ত হয়ে নবীউল্লাহর পরিবারের ওপর চড়াও হন।

আবু মুসার ধারালো অস্ত্রের আঘাতে নবীউল্লাহর স্ত্রী মৌসুমীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মাকে বাঁচাতে মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঘাতক মুসা একে একে জয়া ও মুয়াজকেও কুপিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মা ও বাকি দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক  বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। উভয় পক্ষই যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন