আদাবরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০২:২২
রাজধানীর আদাবর এলাকায় পারিবারিক কলহের জেরে তাসলিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে আদাবর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা বগুড়া জেলার গাবতলী থানার আজিজ খন্দকারের মেয়ে। তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্টস বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাস্তা তৈরি করা নিয়ে তাসলিমা ও তার স্বামী মো. সৈকত জমাদ্দারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে সৈকত বাসা থেকে বের হয়ে যান। রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাসলিমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীদের ধারণা, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয়রা জানান, সৈকত ও তাসলিমা প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন।ঢাকার ওই বাসায় স্বামী-স্ত্রী একসঙ্গেই বসবাস করতেন। সৈকত পটুয়াখালী জেলার বাউফল থানার নূরানপাশা গ্রামের ফোরকান জমাদ্দারের ছেলে। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। তাদের মধ্যে সম্পর্ক সাধারণত ভালো থাকলেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
আদাবর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে, তারা আসার পর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
- • হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- • উত্তাল ঢেউ কিংবা অভাব কোনো কিছুই থামাতে পারেনি তাসলিমার বৈঠা হাতে সংগ্রামী জীবন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত
- • মুন্সীগঞ্জ সফরে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
