১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৪৪

শিরোনাম
পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১০:৪৪

রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় একটি বাসা থেকে রাবেয়া ওরফে জেনি খান নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত রাবেয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্বামী মুন্নাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিহতের মা জানান, গত পাঁচ দিন ধরে মেয়ের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন তিনি। মঙ্গলবার মেয়ের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের রাবেয়া ছয় মাস আগে প্রেম করে মিরপুরের বাসিন্দা মুন্নাকে বিয়ে করেন।

এদিকে বাড়ির মালিক জানান, গত শনিবার রাতে খাবার আনতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মুন্না। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বাসা ভাড়ার বিষয়ে যোগাযোগ করতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন