১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:০৫

শিরোনাম
জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী

ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:০৭

বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ফল আবারও ফিরিয়ে আনা হচ্ছে এবং স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে যে ফলগুলো বিদেশ থেকে আমদানি করা হতো, সেগুলো এখন দেশে সফলভাবে চাষ হচ্ছে। ড্রাগন ফল বিদেশি হলেও বর্তমানে দেশে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি রপ্তানিও করা সম্ভব হবে।

তিনি আরও জানান, দেশের আম ও কাঁঠাল ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন সবজি, কাবাব, সিঙ্গারা ও সমুচা তৈরি করা হচ্ছে। বিদেশেও কাঁঠাল নিয়ে গবেষণা চলছে এবং দেশেও এ বিষয়ে গবেষণা জোরদার করার চেষ্টা চলছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতে সরকারের বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গতবারের তুলনায় বাজেট প্রায় ১০ শতাংশ বেড়েছে এবং কিছু ক্ষেত্রে প্রণোদনা ৫৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, কৃষিতে প্রযুক্তি ও গবেষণার সঠিক ব্যবহার অব্যাহত থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং খাদ্য ও ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

আরও পড়ুন