২০ জুন ২০২৬, শনিবার, ১৪:০০

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি

জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:৪৬

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচিগুলো বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল, যেখানে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হবে।

এরপর অসহায় ও পথশিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। একই সঙ্গে তাদের জন্য দুপুরে উন্নত মানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ডা. জুবাইদা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন