শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৯:৪০
শ্রীলঙ্কার একটি কারাগারে দুই বন্দি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র।
সোমবার (৬ জুন) দেশটির উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শহরটি শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। খবর রয়টার্সের।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষ শুরু হয় রোববার থেকে। সেখানে দণ্ডপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে এই সহিংসতা শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনো পরিষ্কার করার কাজ চলছে। নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।
শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে রয়টার্সকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো তারা অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।এদিকে শ্রীলঙ্কার স্থানীয় টেলিভিশন চ্যানেল ডেরানা টিভির ফুটেজে দেখা যায়, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাসও ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
