২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি, ভুয়া গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি, ভুয়া গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৫

পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে তুর্কি নাগরিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে রুবেল হোসেন (৩৮) নামের এক প্রতারককে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার রুবেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জায়গারচর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তুর্কি নাগরিক সেরকান আকভান, যিনি গুলশানে থাকেন এবং টার্কিশ এয়ারলাইনসের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত, তাকে ৩১ আগস্ট এক ব্যক্তি "এনএসআই-এর গুলশান জোনের সহকারী পরিচালক আব্দুল মুহিন" পরিচয়ে ফোন দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দিয়ে পরে ১ লাখ টাকা দাবি করা হবে বলে ভয়ভীতি দেখানো হয়।

তুর্কি নাগরিক টাকা দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। পরে শনিবার গুলশান থানায় একটি মামলা হয় এবং সেদিনই রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে চাঁদা দাবির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও পাসপোর্টের তথ্য সংবলিত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন