মতিঝিলে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৮
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই সদস্যের নাম মো. আমজাদ হোসেন বুখারী (২২) এবং মাহদী হাসান (২২)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ৬১৭ নং পিলারের গায়ে হিযবুত তাহরীর ও উলাইয়াহ বাংলাদেশের পোস্টার লাগানোর সময় মোট ৭ থেকে ৮ জনকে হাতেনাতে ধরা পড়ে। পুলিশ উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৭-৮ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারদের কাছ থেকে সংগঠনের মোট ২০টি পোস্টার উদ্ধার করা হয়েছে। ঘটনার পর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
