টাকার বিনিময়ে ঝটিকা মিছিল করাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৯
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তারদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন টাকার বিনিময়ে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম।
তিনি বলেন, “দেশ-বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা অর্থায়ন করছে। হোটেল, ফাঁকা ফ্ল্যাট বা ছাত্রাবাসে অবস্থান করে এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। বেশিরভাগই গোপালগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে এসেছেন।”
গ্রেপ্তারদের মধ্যে ডিবি ৫০, সিটিটিসি ২৭, তেজগাঁও বিভাগ ১০০, রমনা বিভাগ ৫৫, গুলশান বিভাগ ৫, মিরপুর বিভাগ ৪ এবং উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানায়, অভিযুক্তরা নির্বাচনের আগমুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সক্রিয় হচ্ছেন। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরণের অস্থিরতা প্রতিরোধে প্রস্তুত।
পুলিশের দাবি, অভিযুক্তদের অনেকেই জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন টাকার বিনিময়ে মিছিলে অংশ নিয়েছেন। সন্দেহভাজন বাসা-বাড়ি সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
এছাড়া, কিছু পুলিশ কর্মকর্তার দায়িত্বে গাফিলতির কারণে তাদের ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।
তিনি আরও জানান, “শুধু পুলিশ নয়, গোয়েন্দা সংস্থাও সক্রিয়। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে যে কোনো ধরণের বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
