চাঁদাবাজির অভিযোগে সাবেক সমন্বয়ক রাব্বিসহ গ্রেপ্তার ৪
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৯
ঢাকার মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮) ও আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে সেনাবাহিনী তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার অন্যরা হলেন—হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)। এরা সবাই সংগঠনটির মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, সেফ হাসপাতালের মালিক শিল্পী আক্তারের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ধানমন্ডি এলাকায়ও চাঁদাবাজির অভিযোগে রাব্বি পুলিশের হাতে ধরা পড়েছিলেন, পরে মুচলেকায় ছাড়া পান।
হাসপাতাল মালিকের অভিযোগ, মৃত শিশু জন্মের ঘটনার পর রাব্বি ও তার সহযোগীরা কয়েক দফায় চাঁদা দাবি করেন। অস্বীকৃতি জানালে তারা মব তৈরি করে চাপ সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
