২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৫

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলদেশ-পাকিস্তান

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১০:৪৬

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে যোগ হতে যাচ্ছে নতুন অধ্যায়। আগামী বছর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

সিরিজটি ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচির অংশ। এসব সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন হোম সিরিজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ চলতি বছর বাংলাদেশ সফর করবে। আর ইংল্যান্ড ও পাকিস্তানের সফর অনুষ্ঠিত হবে আগামী বছর।

চারটি সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে বিসিবি। আজ ২ জুলাই থেকে বোর্ডের কার্যালয় থেকে আগ্রহপত্র–সংক্রান্ত নথি সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে আর্থিক প্রস্তাব জমা দিতে হবে।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ৪২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৫টি ম্যাচে, আর বাংলাদেশের জয় ৭টি। তবে বাংলাদেশের বেশির ভাগ জয় এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যা দুই দলের লড়াইকে আগের তুলনায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুন