দুবাইতে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৭:১৬
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুর্নীতি, অর্থপাচারসহ একাধিক মামলার দায়ে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএইর আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তসংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আবুধাবির সঙ্গে সমন্বয় করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। বর্তমানে বেনজীর আহমেদ দেশটিতে পুলিশি হেফাজতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বেনজীরকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। এর ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।
এ ঘটনাকে বাংলাদেশ পুলিশের জন্য একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথ আরও সুগম হবে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশত্যাগ করেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে তিনি কোন দেশে গিয়েছিলেন, সে বিষয়ে তখন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এরপর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দেননি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে,আহত ৪ ভারতীয় সেনা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
