১৭ জুন ২০২৬, বুধবার, ১৫:১১

শিরোনাম
দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ

ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২০:৫১

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও অনুষ্ঠানস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রং-রোগানের কাজও চলছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামেলি কার্ড কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ করা হবে।

সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দেখা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে মাঠে কাদা জমে থাকলেও দ্রুত তা অপসারণের কাজ চলছে। ট্রাকে করে বালু এনে মাঠ প্রস্তুত করা হচ্ছে। মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে।

স্থানীয়দের প্রত্যাশা, চা শিল্প ও পর্যটননির্ভর জেলা মৌলভীবাজারের উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার বিভিন্ন সময়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকী, সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা।

আরও পড়ুন