এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৯:৪৩
দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য পৃথক পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রমে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।
তিনি আরও জানান, এসব কক্ষ সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দাফতরিক কাজে ব্যবহারের সুযোগ দেবে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য বসার জায়গা নিশ্চিত করার দাবি তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
এর ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। পরে একই দিনে সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ির পরিবর্তে উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।
আরও পড়ুন
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
- • শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো মামলায়, আবীরকে মৃত্যুদণ্ড
- • ব্যাংক খাতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
