২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৭

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

কারওয়ান বাজার থেকে র‌্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক

কারওয়ান বাজার থেকে র‌্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১০:০১

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মো. মহরম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-২। র‌্যাবের দাবি, তিনি তালিকাভুক্ত ছিনতাইকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত।

র‌্যাব-২ জানিয়েছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাবের ভাষ্য, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় ডাকাতি, চোরাই মাল গ্রহণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন